ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের শৌলার খাল থেকে আজ সকালে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের ভাসমান লা’শ উ’দ্ধার করেছে পুলিশ। নিহ’তের নাম মোঃ রাব্বানী বেপারী (৩৫), পিতা- মোঃ মন্টু বেপারী।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ৩ আগস্ট রাতে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁ’জ ছিলেন রাব্বানী। আজ সকালে তার লা’শ খালের পানিতে ভেসে থাকতে দেখা যায়।
নি’হতের বাবা অভিযোগ করেন, প্রতিবেশী রবিউল গংদের সঙ্গে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হ’ত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, “ঘটনার ত’দন্তে নৌ পুলিশ ও স্থানীয় জনগণ গুরুত্বপূর্ণ সহযোগিতা করছেন। ইতোমধ্যে আসামি মিলন-কে গ্রে’ফতার করা হয়েছে।”
মা’মলার ত’দন্ত চলমান রয়েছে এবং বাকি জড়িতদের দ্রুত আ’ইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শা’স্তির দাবি জানিয়েছে।
















