- পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় এক মুরগির ফার্মের কর্মচারী মো. রাজিব (৩৫) গ’লায় ফাঁ’স দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন বলে জানা গেছে। নি’হত রাজিব বরিশাল জেলার বানারীপাড়া থানার বিশারকান্দী ইউনিয়নের উমারেরপাড় গ্রামের বাসিন্দা। পিতার নাম আব্দুল মজিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব নেছারাবাদ থানাধীন ৯নং সুটিয়াকাঠী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নান্দুহার গ্রামের মো. ইব্রাহিম (৫২)-এর মালিকানাধীন মুরগির ফার্মে প্রায় দেড় মাস ধরে কর্মরত ছিলেন। ইব্রাহিম মৃ’ত আব্দুর রহমান ও মৃ’ত আমিরন নেছার সন্তান।
ফার্ম মালিক ইব্রাহিম জানান, গত ১৫ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের দিকে রাজিব তার (ইব্রাহিমের) বাসায় রাতের খাবার খেয়ে বের হয়ে বড় ঘরে যান এবং সেখানে রুটি-পিঠা খান। পরে তিনি আবার খামারের পাশে অবস্থিত আধাপাকা টিনশেড ঘরে ফিরে এসে রাত কাটান।
রাতের কোনো এক সময়ে রাজিব ঘরের চালের রুয়ার সঙ্গে গ’লায় র’শি পেঁ’চিয়ে আ’ত্মহ’ত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, রাজিব বস্তা বিক্রেতা মো. ইমাম হোসেনের মাধ্যমে ফার্মে চাকরি নেন। তিনি তার নিজ এলাকায় বিভিন্ন স’মিতি থেকে ন’গদ ঋ’ণ গ্রহণ করেছিলেন এবং তা পরিশোধে ব্য’র্থ হন। সমিতির চা’পের কারণে তিনি মা’নসি’কভাবে বি’পর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋ’ণের চাপ থেকেই তিনি আ’ত্মহ’ননের পথ বেছে নেন।
ঘটনার খবর পেয়ে পু’লিশ ঘ’টনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি অ’পমৃ’ত্যুর মা’ম’লা দা’য়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার বিস্তারিত ত’দ’ন্ত করছে আ’ইনশৃ’ঙ্খলা বা’হিনী। তবে এটি আ’ত্মহ’ত্যা, না অন্য কোনো রহ’স্য, তা খ’তিয়ে দেখা হচ্ছে।
মোঃ খাইরুল ইসলাম মোল্লা 















