পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অটোচার্জ দিতে গিয়ে বি’দ্যুৎস্পৃ’ষ্ট হয়ে মোঃ জিহাদ সিকদার (১৩) নামে এক কিশোরের মর্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে। নিহ’ত জিহাদ ইন্দুরকানী থা’নাধীন পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ সোহাগ সিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে জিহাদ তার বাবার অটোরিকশা চার্জে সংযুক্ত করতে গেলে বি’দ্যুতের শ’র্ট-সা’র্কিট ঘটে। এতে সে গুরুতর আ’হত হলে স্বজনরা দ্রুত তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকি’ৎসক জিহাদকে মৃ’ত ঘোষণা করেন।
হঠাৎ এমন অপ্র’ত্যাশিত ঘটনায় এলাকায় নেমে এসেছে শো’কের ছায়া। নি’হত জিহাদের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহা’জারি।
স্থানীয় প্রশা’সনের পক্ষ থেকে ঘটনাস্থল পরি’দর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় আ’ইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে।
অটোচার্জ দিতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃষ্টে কিশোরের মৃ’ত্যু – ইন্দুরকানীতে শো’কের ছায়া স্বপ্ন বাংলা নিউজ টিভি | ইন্দুরকানী, পিরোজপুর | ১৭ সেপ্টেম্বর ২০২৫
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ০৫:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- ২৩ বার পড়া হয়েছে












