আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল আনুমানিক ৮:০০ ঘটিকার সময় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানার পশ্চিম জিন্দাকাঠী এলাকার পাকা সড়কে মর্মা’ন্তিক সড়ক দুর্ঘ’টনায় এক বৃদ্ধের মৃ’ত্যু হয়েছে।
নি’হতের নাম সঞ্জীব সিকদার (৬৫)। তিনি উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম জিন্দাকাঠী গ্রামের মৃ’ত রজনীকান্ত সিকদার ও মৃ’ত লেবু সুন্দরীর সন্তান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে পূজার সামগ্রী সংগ্রহ করতে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন সঞ্জীব সিকদার। এ সময় পশ্চিম দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটো এবং মোটরসাইকেল হর্ণ দিলে তিনি রাস্তা পার হওয়া থেকে ফিরে উল্টো দিকে দৌড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধা’ক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আ’হত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উ’দ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকি’ৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
ঘটনায় জড়িত মোটরসাইকেল চালকের নাম মোঃ রাব্বি (৪২), পিতা- মৃ’ত ইব্রাহিম, সাং- মাহমুদকাঠী, ৮ নম্বর ওয়ার্ড, থা’না- নেছারাবাদ।
নিহ’তের ছেলে মিঠুন সিকদার (৩৩) জানান, তার বাবা পূজা করতে গিয়ে এই দুর্ঘ’টনার শি’কার হন।
এদিকে, নিহ’তের সুরত’হাল প্রতিবেদন তৈরি ও ময়’নাতদ’ন্তসহ সকল আ’ইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নেছারাবাদ থা’না সূত্রে জানা গেছে।
নেছরাবাদে সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মর্মা’ন্তিক মৃ’ত্যু স্বপ্ন বাংলা নিউজ টিভি পিরোজপুর প্রতিনিধি:
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- ৩৪ বার পড়া হয়েছে












