এলপিজি গ্যা’সের (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নতুন মূল্য নির্ধারণে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় কমিশনের প্রধান কার্যালয়ে এ ঘোষণা আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গত মাস (সেপ্টেম্বর) এর মতো এবারও আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম পরিবর্তনের প্রভাব বিবেচনায় এনে দেশীয় বাজারে মূল্য সমন্বয়ের উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।
এর আগে, গত ২ সেপ্টেম্বর ঘোষণা অনুযায়ী ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়াও, একই সঙ্গে অটোগ্যাসের দামেও সামান্য হে’রফের করা হয়।
বিইআরসি সূত্রে জানা গেছে, এবারো গৃহস্থালি ও পরিবহন খাতে ব্যবহৃত গ্যাসের দামের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রা’ধিকার দেওয়া হবে। তবে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি পেলে তার প্রভাব পড়তে পারে দেশীয় বাজারেও।
নতুন দাম কার্যকর হবে ঘোষণার দিন থেকেই। ফলে সাধারণ ভোক্তাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে—দাম বাড়বে, না কমবে।
এ বিষয়ে বিইআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা আন্তর্জাতিক মূল্য, ডলারের রেট, পরিবহন খরচসহ নানা দিক বিবেচনা করে সুষ্ঠু ও ভার’সাম্য’পূর্ণ দাম নির্ধারণে কাজ করছি।”
উল্লেখ্য, দেশে সরকারি মালি’কানাধীন কোম্পানির পাশাপাশি ২০টির বেশি বেসরকারি প্রতিষ্ঠান এলপিজি বাজারজাত করছে। এ খাতে দীর্ঘদিন ধরে দাম ওঠানামার কারণে ভোক্তারা প্রায়ই চাপে থাকেন।
স্বপ্ন বাংলা নিউজ টিভি আগামী মঙ্গলবার বিইআরসির ঘোষণার পরপরই বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে।
গ্যাসের নতুন দাম সম্পর্কে জানতে চোখ রাখুন
স্বপ্ন বাংলা নিউজ টিভি-তে।
এলপিজি গ্যা’সের নতুন দাম ঘোষণা মঙ্গলবার, নজরে সাধারণ ভো’ক্তা স্বপ্ন বাংলা নিউজ টিভি
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ০৭:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- ৪৭ বার পড়া হয়েছে












