নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার দক্ষিণ-পূর্ব সোহাগদল শেখ পাড়ায় বিদ্যুতায়িত বাঁশ ছিঁড়তে গিয়ে বিদ্যুৎ’স্পৃ’ষ্ট হয়ে মো. রনি শেখ (২২) নামে এক যুবকের মর্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় তার পিতা হারুন অর রশিদ গুরুতর আ’হত হয়েছেন।
প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে শেখপাড়া এলাকার নিজ বাড়ির পাশে বিদ্যুৎ লাইনের শ’র্টসা’র্কিট থেকে আ’গুন লাগলে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক ভেবে রনি ও তার পিতা হারুন অর রশিদ বিদ্যুতায়িত বাঁশটি স’রাতে যান।
বাঁশে টান দেওয়ার সাথে সাথেই বিদ্যুৎ আবার সং’যোগ পেয়ে গেলে রনি তাতে বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে গিয়ে তার পিতাও বিদ্যুতের ঝলকানিতে আ’ক্রা’ন্ত হন। রনি ঘটনাস্থলেই আ’টকে পড়লে স্থানীয় লোকজন দ্রুত তাকে উ’দ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসক রাত ৯টা ১৫ মিনিটে রনিকে মৃ’ত ঘোষণা করেন। তিনি অবিবাহিত ছিলেন এবং পেশায় একজন মোটরসাইকেল চালক হিসেবে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, ম’রাদে’হ রাতেই হাসপাতাল থেকে নিজ বাড়িতে আনা হয়েছে। আজ (বুধবার) যোহরের নামাজের পর জা’নাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিকভাবে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়দের অভি’যোগ, এলাকা জুড়ে ঝুঁ’কিপূর্ণ বিদ্যুৎ লাইন থাকলেও পল্লী বিদ্যুৎ বিভাগ বিষয়টি নিয়ে উদা’সীন।
এ ঘটনায় এলাকাজুড়ে শো’কের ছা’য়া নেমে এসেছে।
স্বপ্ন বাংলা নিউজ টিভি পরিবার মর’হু’মের আ’ত্মা’র মাগ’ফিরাত কামনা করছে।
আপনার এলাকার খবর জানাতে আমাদের ইনবক্স করুন বা কল করুন –
স্বপ্ন বাংলা নিউজ টিভি।
দক্ষিণ-পূর্ব সোহাগদল, নেছারাবাদ, পিরোজপুর












