সরকার স্বীকৃত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তিন দ’ফা দা’বি আদায়ে আগামীকাল রবিবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবি’রতিতে যাচ্ছেন। একইসঙ্গে ১৪ অক্টোবর থেকে দেশব্যাপী ক্লাস বর্জ’নের ঘোষণাও দিয়েছেন তারা।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমা’বেশে ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফেডারেশন’ এই কর্মসূচি ঘোষণা করে।
সংগঠনের আহ্বায়ক মো. তপন কুমার রায় জানান, তিন দ’ফা দা’বির মধ্যে প্রধান হলো মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রদান। এ ছাড়া, শিক্ষকদের উপর হাম’লা ও বা’ধা দেওয়ার ঘটনার নি’ন্দা এবং পূর্বঘোষিত সকল দা’বি দ্রুত বাস্তবায়নের দা’বি জানানো হয়েছে।
তপন কুমার রায় বলেন,
”প্রেস ক্লাবের সামনে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বা’ধা এবং শিক্ষক নেতাদের ওপর হাম’লা অত্যন্ত দুঃ’খজ’নক ও অগ্রহণযোগ্য। আমরা এসব ঘটনার সুষ্ঠু বি’চার চাই।”
তিনি আরও জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি শুরু হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর থেকে। কিন্তু শিক্ষক নির্যা’তনের ঘটনায় নি’ন্দা ও প্রতি’বাদ জানিয়ে তা একদিন এগিয়ে আনা হয়েছে।
শিক্ষকদের এ আন্দো’লনে ইতিমধ্যেই সারাদেশের কয়েক হাজার শিক্ষক সমর্থন জানিয়েছেন। কর্মবি’রতি চলাকালে শিক্ষকরা ক্লাস বর্জ’নসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষকদের দা’বি ও আন্দো’লন শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক প্রেক্ষাপট
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও পেনশন সুবিধা পাওয়ার দা’বি জানিয়ে আসছেন। বারবার আশ্বা’সের পরও এসব দা’বি বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও আন্দো’লনের পথে নেমেছেন।
স্বপ্ন বাংলা নিউজ টিভি ডেস্ক
সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের অফিশিয়াল পেজে।















