বাংলাদেশ সরকারি কর্ম কমি’শন (বিপিএসসি) ৪৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগা’রগাঁওয়ে কমি’শনের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হবে আগামী ২৬ অক্টোবর ২০২৫, রবিবার থেকে।
কমি’শনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার মৌখিক পরীক্ষার জন্য তিন ধরনের ক্যা’ডারে প্রার্থীদের ডাকা হয়েছে। সাধারণ ক্যা’ডারে ৭৩ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যা’ডারে ৭৪৭ জন, এবং শুধুমাত্র কারিগরি/পেশাগত ক্যা’ডারে ২২৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
সময়সূচি অনুযায়ী:
২৬ অক্টোবর (রবিবার): সাধারণ ক্যা’ডার ৭৩ জন এবং উভয় ক্যা’ডারের ১৫০ জন।
২৭ অক্টোবর (সোমবার): উভয় ক্যা’ডারের ২২৫ জন।
২৮ অক্টোবর (মঙ্গলবার): উভয় ক্যা’ডারের ২২৫ জন।
২৯ অক্টোবর (বুধবার): উভয় ক্যা’ডারের ১৪৭ জন।
৩০ অক্টোবর (বৃহস্পতিবার): শুধুমাত্র কারিগরি/পেশাগত ক্যা’ডারের ২২৫ জন।
সকল প্রার্থীর সাক্ষাৎকার শুরু হবে সকাল ১০টা থেকে।
প্রার্থীদের করণীয়:
মৌখিক পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীদের BPSC Form-1 পূরণ করে যথাযথভাবে জমা দিতে হবে। এ ছাড়া, প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন নির্ধারিত কাগজপত্র
যেমন:
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
বয়স প্র’মাণপত্র
জাতীয় পরিচয়পত্র (NID)
সম্প্রতি তোলা সত্যায়িত ছবি
বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
সহ আনতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাবেন না।
সবাইকে নিজ নিজ সাক্ষাৎকারপত্র বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ব্য’তীত কোনও প্রার্থীর সাক্ষা’ৎকারের সময় পরিবর্তন করা হবে না।
স্বপ্ন বাংলা নিউজ টিভি
১৯ অক্টোবর ২০২৫















