বরিশালের বানারীপাড়ায় মোবাইল মেরামতের তু’চ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং’য়ের হাম’লায় শুভ (১৬) নামে এক কিশোর গুরু’তর আ’হ’ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৮:৩০টায় বানারীপাড়া পৌরসভার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় মোবাইল মেকানিক সজীবের দোকানে মোবাইল ঠিক করাতে গেলে, পূর্ব বি’রো’ধ না থাকা সত্ত্বেও হঠাৎ করে আল রাফি (১৭) নামে এক কিশোর দোকানে প্র’বেশ করে শুভ এবং তার বন্ধু সিফাতকে গা’লাগা’ল ও মা’রধ’রের হু’ম’কি দেয়।
প্রতি’বাদ করলে রাফি শুভকে দোকান থেকে টেনে বের করে এনে কি’ল-ঘু’ষি মা’রার পাশাপাশি কোমরে থাকা হা’তুড়ি ও কাঁচি দিয়ে মাথা ও শরীরে আ’ঘাত করে। এতে শুভ গু’রুতর আহ’ত হয়।
স্থানীয়রা উ’দ্ধা’র করে তাকে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও কিশোর গ্যাং’য়ের ভ”য়ে হাসপাতালে ভর্তি না করিয়ে মাথায় তিনটি সেলাই দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
জানা যায়, অভি’যুক্ত আল রাফি এবং তার পরিবার রাজ’নৈতিক ছ’ত্রছা’য়ায় বিভিন্ন সময়ে প্রভাব বিস্তার করে এসেছে। বর্তমানে রাফি বিএ’নপি সংশ্লিষ্ট নেতাদের ছ’ত্রছা’য়ায় রয়েছে বলে অভি’যোগ।
স্থানীয়দের অভি’যোগ, বানারীপাড়া থা’নার পাশের চায়ের দোকান থেকে শুরু করে ফেরিঘাট ও বাইপাস পর্যন্ত এলাকার প্রায় প্রতিটি আ’ড্ডা’স্থল এখন কিশোর গ্যাং’য়ের দখলে। এ নিয়ে উ’দ্বে’গ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
স্বপ্ন বাংলা নিউজ টিভি প্রতিনিধি,
বানারীপাড়া












