-
পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোঃ খলিলুর রহমান খলিল। তিনি বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোঃ খলিলুর রহমান খলিল একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক ছাত্রনে’তা হিসেবে দীর্ঘদিন ধরে রা’জনী’তির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত ৩৯ বছর ধরে জাতীয় পার্টির রা’জনী’তির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।
তার স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া মুসলিম পাড়া এলাকায়। ব্যক্তি জীবনে একজন সৎ, আদর্শবান ও সচেতন নাগরিক হিসেবে পরিচিত খলিলুর রহমান নিজ এলাকায় বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন।
তিনি বলেন, “আমি গণত’ন্ত্র, উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টির ব্যানারে রা’জনী’তির মাঠে আছি। মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। প্রয়াত এরশাদের আদর্শই আমার রাজ’নী’তির চা’লিকাশ’ক্তি।”
উল্লেখ্য, সংসদীয় আসন নম্বর ১২৮ পিরোজপুর-২ এ জাতীয় পার্টি এবার শ’ক্ত অবস্থানে থাকার আশা করছে। খলিলুর রহমানের মতো অভিজ্ঞ ও জনসেবায় নিবেদিতপ্রাণ প্রার্থীকে মনোনয়ন দিয়ে দলটি মাঠে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যা’শা করছে।
পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী খলিলুর রহমান: রাজ’নী’তিতে ৩৯ বছরের আদর্শিক পথচলা পিরোজপুর প্রতিনিধি স্বপ্ন বাংলা নিউজ টিভি
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ০৩:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- ৪৫৮ বার পড়া হয়েছে












