আগামী জাতীয় নির্বা’চনকে সামনে রেখে দেশের রা’জনৈ’তিক দলগুলো সং’ঘা’তের জন্য মু’খিয়ে আছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি স’তর্ক করে বলেন, যদি সেই সং’ঘাতে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয়, তাহলে দেশের পরিস্থিতি আরও জ’টিল ও অ’স্থিতিশীল হয়ে উঠতে পারে।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশে প্রায় ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলমান হলেও তারা বিভিন্ন মত ও ধারায় বিভক্ত। দুঃ’খজনকভাবে, এদের মধ্যে সংলাপ বা যোগাযোগের সুযোগ তৈরি হয়নি।”
মাহফুজ আলম আরও বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রা’জনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। রা’জনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এক ধরনের অ’ঘোষিত সম্পর্ক রয়েছে, যা সমাজে বিভাজন তৈরি করছে।”
তিনি মা’জারভিত্তিক সংস্কৃতি ও ধর্মীয় সংলাপের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তার মতে, যদি এই সংস্কৃতি ধ্বং’স হয় বা অ’বহে’লিত থাকে, তাহলে ভবিষ্যতে কোনো শ’ক্তি ধর্মীয় স্থানকে দু’র্বৃত্ত উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।
মাহফুজ আলম আহ্বান জানান, রা’জনৈতিক দলগুলোর উচিত হবে ধর্মকে রা’জনৈতিক সং’ঘাতে না জড়িয়ে শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে ভূমিকা রাখা।












