মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বি’পক্ষে একমাত্র টেস্টে দাপুটে ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৮৭ রানের পাহাড় গড়ে টাইগাররা এখন ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণে।
দিনের শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জয় ১৬৯ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে দলকে শ’ক্ত ভিত গড়ে দেন। অন্যদিকে শা’ন্ত খেলেছেন দায়িত্বশীল ও আ’ক্রমণা’ত্মক ইনিংস—মাত্র ১১৩ বলে ১৪টি চার মে’রে পূর্ণ করেন তার শতরান।
তাদের সঙ্গে ব্যাট হাতে অবদান রাখেন আরও তিনজন ব্যাটার, যারা প্রত্যেকেই ফিফটি করেন। ইনিংসে চারজন ব্যাটসম্যানের অর্ধশতক বাংলাদেশের ঘরের মাঠে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
অন্যদিকে, বাংলাদেশের বোলাররাও নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন বল হাতে। দিনের শেষে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৩০১ রানে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে। প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপকে চাপে রাখতে সফল হয়েছেন বাংলাদেশের স্পিন ও পেস বিভাগ দু’দলই।
এই দাপুটে পারফরম্যান্সে বাংলাদেশের সামনে এখন ইনিংস ব্যবধানে জয়ের বড় সুযোগ। ম্যাচের তৃতীয় দিনেই ফল আসতে পারে বলে আশা করছেন বিশ্লেষকেরা।












