আবেদন শুরু
👉 ১৩ নভেম্বর, শেষ ৩ ডিসেম্বর
সরকারি চাকরির বড় সুযোগ নিয়ে এসেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর (DTE)। প্রতিষ্ঠানটি সম্প্রতি ২১৮টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন গ্রহণ শুরু হবে ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে, চলবে ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
👉 বিভিন্ন পদে নিয়োগ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২০ শ্রেণির পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পদ হলো
_
ফার্মাসিস্ট: ২টি পদ
হিসাবরক্ষক: ৪টি পদ
উচ্চমান সহকারী: ৪টি পদ
ইউডিএ কাম ডাটা প্রসেসর: ১টি পদ
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৭টি পদ
অফিস সহায়ক: ৯৬টি পদ
এছাড়াও ডাটা প্রসেসর, ক্যাশিয়ার, টাইপিস্টসহ একাধিক পদে লোক নেওয়া হবে।
👉 বেতন স্কেল ও গ্রেড
প্রতিটি পদ অনুযায়ী বেতন স্কেল ও গ্রেড নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য গ্রেড–১৬, বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা।
👉 বয়সসীমা ও যোগ্যতা
প্রার্থীর বয়স হতে হবে ১ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর। তবে ৭, ১০ ও ১৬ নম্বর পদে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
👉 আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটে ফরম পূরণ ও ফি জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
👉পরীক্ষার ফি
১ নম্বর পদের জন্য: ১৫০ টাকা + সার্ভিস চার্জ ১৮ টাকা = মোট ১৬৮ টাকা
২ থেকে ১৭ নম্বর পদের জন্য: ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা = মোট ১১২ টাকা
১৮ থেকে ২০ নম্বর ও অনগ্রসর নাগরিকদের জন্য: ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা
👉 আবেদন সময়সীমা
✅ আবেদন শুরু: ১৩ নভেম্বর ২০২৫ (সকাল ১০টা)
✅ আবেদন শেষ: ৩ ডিসেম্বর ২০২৫ (বিকেল ৫টা)
উল্লেখ্য, এই নিয়োগের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী সং’কট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরা’মর্শ দেওয়া হয়েছে।












