- কাউখালী উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নবগঠিত নেতৃত্ব নবনিয়ুক্ত অফিসার ইনচার্জ (ও’সি)-কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।সংগঠনের আহবায়ক দুলাল শীল দলুর নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সদস্য সচিব পল্লব সিকদার, যুগ্ম আহবায়ক জয়দেব রায়, যুগ্ম আহবায়ক সবুজ রবি দাস এবং যুগ্ম আহবায়ক দীপক হাওলাদার।
সাক্ষাৎকালে তারা কাউখালী উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, স্থানীয় আ’ইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবনিয়ুক্ত ও’সি প্রতিনিধিদের সৌজন্য শুভেচ্ছা গ্রহণ করে তাদের ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও নিরা’পদ উপজেলা গঠনে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যা’শা ব্যক্ত করেন।












