ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে এনডিএফ জোটের প্রার্থী মাহিবুল হোসেন মাহিমকে ঘিরে জনসাধারণের প্রত্যাশা ঝালকাঠি,

ঝালকাঠি-
জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের মনোনীত প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন জনাব মাহিবুল হোসেন মাহিম। তিনি সাবেক এমপি ও তৎকালীন যোগাযোগমন্ত্রী, জাতীয় পার্টি–জেপির চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জুর ছোট ভাই।
শৈশবকাল থেকেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে আনোয়ার হোসেন মঞ্জুর সাহেবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সুখে-দুঃখে পাশে ছিলেন মাহিবুল হোসেন মাহিম। তিনি ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে ভান্ডারিয়া পৌরসভার জনগণের প্রত্যক্ষ ভোটে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন। দায়িত্বশীল নেতৃত্ব ও জনবান্ধব কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
আসন্ন নির্বাচনে তিনি রাজাপুর–কাঁঠালিয়া আসনে ‘সাইকেল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যক্তিগত জীবনে তিনি ভদ্র, সুশিক্ষিত এবং একটি সম্মানিত শিক্ষিত পরিবার থেকে উঠে আসা একজন সমাজসচেতন মানুষ। তার এই পরিচ্ছন্ন ভাবমূর্তি ও অভিজ্ঞ নেতৃত্বে রাজাপুর ও কাঁঠালিয়ার সাধারণ জনগণ আশাবাদী।
স্থানীয়দের মতে, একজন ভদ্র, শিক্ষিত ও জনবান্ধব প্রার্থী হিসেবে মাহিবুল হোসেন মাহিম এই এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে এনডিএফ জোটের প্রার্থী মাহিবুল হোসেন মাহিমকে ঘিরে জনসাধারণের প্রত্যাশা ঝালকাঠি,

আপডেট সময় : ১২:৪৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫