ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি পর্যবেক্ষণে গুরুত্ব বাড়ছে জাতীয় সংসদ নির্বাচনে

‎আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের তৎপরতা বাড়ছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সরকারিভাবে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এ পর্যন্ত প্রায় ৩০টি দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় পরিসরে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যও বাংলাদেশ সফর করতে পারেন বলে জানা গেছে।

বিদেশি পর্যবেক্ষক দলগুলো ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী প্রচারণা, ভোটগ্রহণ এবং ভোট গণনার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে করে নির্বাচনী প্রক্রিয়ায় জবা’বদিহি ও আস্থার পরিবেশ আরও জো’রদার হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সক্রিয় অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক ভূমিকা রাখে। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ে এবং নির্বাচন নিয়ে বিতর্ক কমে আসে।

এদিকে নির্বাচন কমিশন বলছে, সংবিধান ও আইন অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই তাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে দেশীয় ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।

‎স্বপ্ন বাংলা নিউজ টিভি মনে করে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি সেই নির্বাচনকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বিদেশি পর্যবেক্ষণে গুরুত্ব বাড়ছে জাতীয় সংসদ নির্বাচনে

আপডেট সময় : ০৯:১৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬