ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের তেহারিপুর গ্রামের মানবতার সেবক হিসেবে ইতোমধ্যে সুপরিচিত হয়ে উঠেছেন ফয়েজুল করিম মিঠু মিয়া। অসহায় ও দরিদ্র মানুষের জন্য তিনি যেন এক নির্ভরতার আশ্রয়স্থল। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, ঢেউটিন প্রদান, নগদ অর্থ সহায়তা এবং স্কুল-কলেজে নিয়মিত অনুদানের মাধ্যমে তিনি সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। মানবিক কাজে নিরলসভাবে নিজেকে নিয়োজিত রাখার কারণে আজ অসহায় মানুষের পাশে থাকার আরেক নাম হয়ে উঠেছে ফয়েজুল করিম মিঠু মিয়া। মানবতার সেবায় তার অবদান সর্বমহলে প্রশংসিত হচ্ছে এবং মুখে মুখে ছড়িয়ে পড়ছে তার মানবিক কর্মকাণ্ডের গল্প।
ভান্ডারিয়া উপজেলায় মানবতার সেবায় মিঠু মিয়া
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ১১:৩০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- ৬৬ বার পড়া হয়েছে












