নবনির্বাচিত পিরোজপুর-২ আসনের মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূ’র্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমন রাজনৈতিক সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পিরোজপুর-২ আসনে আর কোনো হা’মলা-মা’মলা বা রাজনৈতিক প্র’তিহিং’সার স্থান হবে না; বরং দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়নের রাজনীতি গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।
এক শুভেচ্ছা বক্তব্যে আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, “আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শো’করিয়া আদায় করছি। আমার প্রতি আ’স্থা ও বিশ্বাস রাখার জন্য আমি আমার দলের চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শ’হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া-কে। তাদের আদর্শ ধারণ করেই একটি সুন্দর ও গর্বিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহমেদ সোহেল মঞ্জুর সুমন ক’ঠোর বার্তা দিয়ে বলেন, রাজনৈতিকভাবে পক্ষ-বি’পক্ষ থাকবেই, তবে কারও ওপর হাম’লা, মা’মলা বা নির্যা’তন করা যাবে না। তিনি জো’র দিয়ে বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সততা ও নিষ্ঠার সঙ্গে সকলকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করব। আমার ওপর অর্পিত দায়িত্ব ও আমার চেয়ারম্যানের আস্থার মর্যাদা রক্ষা করব, ইনশাআল্লাহ।”
ইতোমধ্যে তাঁর এমন দিকনির্দেশনায় পিরোজপুর-২ আসনে দলমত নির্বিশেষে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়ন ও সম্প্রীতির এই ইতিবাচক বার্তা বাস্তবায়নের মাধ্যমে তিনি তাঁর সুনাম অক্ষুণ্ণ রাখবেন।
সবশেষে তিনি পিরোজপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন।
পিরোজপুর-২ আসনে উন্নয়নের অঙ্গীকার: সং’ঘাত নয়, সম্প্রীতির রাজনীতি চান আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমন স্বপ্ন বাংলা নিউজ টিভি ডেস্ক:
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ১০:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- ১৭৪ বার পড়া হয়েছে











