কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টি’সিবি)-এর পণ্য নিতে এসে প্রায় আড়াই হাজারের বেশি উপকারভো’গী খালি হাতে ফিরে গেছেন।
নির্ধারিত দিনে পণ্য নিতে এসে কয়েকদিন ধরে তী’ব্র গরমে লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে চরম ভো’গা’ন্তি ও ক্ষো’ভের সৃষ্টি হয়েছে তাদের মধ্যে।
জানা গেছে, সম্প্রতি বিতরণের জন্য নতুন করে ই’স্যু করা স্মার্ট টিসিবি কার্ড অনলাইন সার্ভারে সক্রিয় না থাকায় ডিলাররা উপকারভো’গীদের মাঝে পণ্য বিতরণ করতে পারেননি। ফলে পণ্য বিতরণ কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।
উপজেলা প্রশা’সন সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে প্রায় ২ হাজার ৫১৭টি নতুন স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
পরবর্তীতে মাইকিং করে পণ্য বিতরণের তারিখ ঘোষণা করা হলেও বাস্তবে পণ্য সরবরাহ সম্ভব হয়নি।
ভুক্তভো’গীরা অভি’যোগ করে বলেন, কয়েকদিন ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পাওয়ায় তারা হ’তাশ হয়েছেন।
অনেকে প্রশ্ন তুলেছেন—যদি পণ্য দেওয়ার প্রস্তুতি না থাকে, তবে কেন তাদের ডেকে এনে এমন ভো’গা’ন্তির মধ্যে ফেলা হলো।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত সম’স্যার সমাধান করে পণ্য বিতরণের আশ্বাস দেওয়া হয়েছে।












