কুড়িগ্রাম সদর উপজেলায় এক বৃদ্ধাকে তেঁতুল গাছের মগডালে দেখতে পেয়ে এলাকায় চা’ঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরে ফায়ার সার্ভিসের উ’দ্ধার অ’ভি’যানের সময় তিনি পাশের পুকুরে লাফ দিলে তাকে উ’দ্ধার করা হয়।
বুধবার সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধার নাম সাজেদা বেগম (৬০)। তিনি স্থানীয় বাসিন্দা আবু সাঈদের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, সকালে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা দেখতে পান, তিনি একটি বড় তেঁতুল গাছের অনেক ওপরে অবস্থান করছেন। কখনও বসে আবার কখনও শুয়ে থাকতে দেখা যায় তাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উ’দ্ধার অ’ভি’যান শুরু করেন। তবে পরিবারের পক্ষ থেকে কিছু আপ’ত্তি থাকায় উ’দ্ধার কাজে সাময়িক জ’টিলতা তৈরি হয় বলে জানা গেছে।
একপর্যায়ে সাজেদা বেগম গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত তাকে উ’দ্ধার করে নিরা’পদ স্থানে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চ’ল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মান’সিক ভারসা’ম্যহীনতার কারণেই তিনি এমন আচরণ করে থাকতে পারেন।












