ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভান্ডারিয়ায় ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে চান কৃষক দল নেতা এইচ এম মনির মল্লিক

ভান্ডারিয়া উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এইচ এম মনির মল্লিক বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধৈর্য ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা একটি স্বপ্ন বুকে ধারণ করে রেখেছিলেন। সেই স্বপ্ন ছিল জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া। জনগণের ভোটের মাধ্যমে সেই দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এখন সময় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সহযোগিতা করে একটি সুন্দর, সমৃদ্ধ ও গর্বিত বাংলাদেশ গড়ে তোলাই হবে সবার মূল লক্ষ্য।

এইচ এম মনির মল্লিক জানান, দল যদি তাকে সমর্থন ও দায়িত্ব দেয়, তাহলে তিনি ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। এটি তার দীর্ঘদিনের স্বপ্ন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয়তাবাদী বিএনপির সমর্থন নিয়ে ভান্ডারিয়া উপজেলার সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করতে চান।

এ সময় তিনি নিজের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে ভান্ডারিয়া উপজেলার সকল মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

স্বপ্ন বাংলা নিউজ টিভি

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

ভান্ডারিয়ায় ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে চান কৃষক দল নেতা এইচ এম মনির মল্লিক

আপডেট সময় : ০২:২৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬