ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, রোগীদের খোঁজখবর ও স্বাস্থ্যসেবার মান তদারকি

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক মধ্যরাতের পরিদর্শন করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং কোনো রোগী অবহেলার শিকার হচ্ছেন কি না তা যাচাই করেন।

প্রতিমন্ত্রী বলেন, “রোগীদের সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। প্রত্যেক রোগীকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা খাতে কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই।”

তিনি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি সেবার মান বজায় রাখতে কঠোর অবস্থানের কথাও জানান।

পরিদর্শনের সময় ভান্ডারিয়া উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা প্রতিমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।

স্বপ্ন বাংলা নিউজ টিভি
প্রকাশিত: ভান্ডারিয়া, পিরোজপুর

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

মধ্যরাতে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, রোগীদের খোঁজখবর ও স্বাস্থ্যসেবার মান তদারকি

আপডেট সময় : ০২:২৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬