ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

স্বর্ণের দাম বেড়েছে

  • নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৫২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • ৫৯৩ বার পড়া হয়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভরিপ্রতি স্বর্ণের দাম ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বনিম্ন ৫৮৩ থেকে সর্বোচ্চ ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে (১১.৬৬৪ গ্রাম) ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৭ হাজার ৬৪ টাকা, ২১ ক্যারেটের ৪৪ হাজার ৯৬৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৯ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি স্বর্ণের দাম পড়বে ২৫ হাজার ৬৬০ টাকা। আর ভরিপ্রতি ২১ ক্যারেট রূপার (ক্যাডমিয়াম) দাম এক বাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে তা সমন্বয় করতে দাম বাড়িয়েছে বাজুস।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

স্বর্ণের দাম বেড়েছে

আপডেট সময় : ০৬:৫২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭