ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের সাবেক শিবির সভাপতি গ্রেপ্তার

সিলেটের সাবেক শিবির সভাপতি গ্রেপ্তার

সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় সুনামগঞ্জ জেলার ষোলঘর পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ চৌধুরীর নেতৃত্বে এসআই ইমতিয়াজ, প্রদীপ কুমার সরকার, এএসআই আক্তার হোসেন, হান্নানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেন।

মাহমুদুর রহমান দেলোয়ার হলেন শহরের ষোলঘর এলাকার বাসিন্দা আব্দুর রউফের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান সদর থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী। শিবিরের এই সাবেক সভাপতিকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠানো হবে বলে জানা যায়।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সিলেটের সাবেক শিবির সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭