ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ওমর সানি-রেসীর ‘শূন্য’

বিনোদন প্রতিনিধি,
949
‘শূন্য’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় নায়ক-নায়িকা ওমর সানি ও রেসী। বন্ধন বিশ্বাস পরিচালিত এই ছবিটি নির্মিত হবে নতুন প্রযোজনা সংস্থা জোহা ফিল্মসের ব্যানারে। সাইদুর রহমান প্রযোজিত এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সানজিদা তন্ময়, নবাগতা তোরাজ খান, সুব্রত, রেবেকা, আফজাল শরীফসহ অনেকেই। নতুন পরিচালক বন্ধন বিশ্বাসের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে নির্মিতব্য ‘শূন্য’ ছবির শুটিং শুরু হবে অক্টোবর থেকে। ওমর সানি ও রেসী এই ছবিতে প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করবেন। এর আগে তারা একসঙ্গে কাজ করলেও এটি হবে তাদের জুটির প্রথম ছবি। এছাড়াও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত সরকারি অনুদানে নির্মীয়মাণ ‘লাল সবুজের সুর’ ছবিতেও ওমর সানি ও রেসীর একসঙ্গে কাজ করার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

ওমর সানি-রেসীর ‘শূন্য’

আপডেট সময় : ০৯:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫