ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

প্রথমবারের মতো নায়লা নাঈম

  • নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিনিধি,
1062

বেশ খোলামেলা ফটোশুট করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বেশ আলোচনায় আসেন নায়লা নাঈম। এসব ছবির মাধ্যমে সমালোচিতও কম হননি তিনি। ধারাবাহিকভাবে তিনি ফেসবুকে পোস্ট করে গেছেন নিজের অর্ধনগ্ন সব ছবি। এমনকি গুগল বাংলা সার্চের অন্যতম তারকা হিসেবেও ওঠে আসে নায়লা নাঈমের নাম। এরপর বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে খোলামেলা হয়ে কাজ করে আবারও আলোচনায় আসেন তিনি। পাশাপাশি এরই মধ্যে দুটি ছবির আইটেম গানে কাজ করেছেন। তন্ময় তানসেনের ‘রানআউট’ এবং হাবিবুল ইসলামের
‘রাত্রীর যাত্রী’ নামক ছবিতে আইটেম কন্যা রূপে দর্শকরা দেখতে পাবেন তাকে। এ আইটেম গান দুটিতেও ব্যাপক খোলামেলা রূপে দেখা যাবে নায়লাকে। এর বাইরে তানিম রহমান অংশুর ‘আদি’ চলচ্চিত্রে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে নতুন খবর হচ্ছে বড় পর্দা, মিউজিক ভিডিও, টিভিসির পর এবার নায়লা নাঈম প্রথমবারের মতো অভিনয় করছেন একটি নাটকে। মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ‘মাস্তি আনলিমিটেড’ নামের এ নাটকটির শুটিং শেষ হয়েছে ইতিমধ্যে। এটি ঈদে যে কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। সম্প্রতি উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো নাটকে অভিনয় প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, এর আগেও অনেক নাটকের প্রস্তাব ছিল। তবে সেগুলোর জন্য উপযুক্ত সম্মানি
আমাকে প্রস্তাব করা হয়নি। এবার উপযুক্ত সম্মানি পেয়েছি বলেই নাটকে কাজ করেছি। ভাল গল্প, চরিত্র, পরিচালক ও সম্মানি হলে সামনেও আমি নাটকে কাজ করবো হয়তো। আসলে বিভিন্ন ক্ষেত্রে আমি ভাল কিছু কাজ করে যেতে চাই, যার মাধ্যমে মানুষ মনে রাখবে দীর্ঘদিন।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

প্রথমবারের মতো নায়লা নাঈম

আপডেট সময় : ১০:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫