পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বেকুটিয়া ব্রিজের কাউখালী প্রান্তে বড় ধরনের চু’রির ঘটনা ঘটেছে। গত ১৮ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে কে বা কারা ব্রিজের কাউন্টার বক্সের ভিতর থেকে মাটির নিচে দিয়ে টানা কেবল বক্সের তামার তার চু’রি করে নিয়ে গেছে।
ফলে ব্রিজের কাউখালী অংশের সব ল্যাম্প পোস্টে বি’দ্যুৎ সং’যোগ আপাতত বন্ধ রয়েছে। চু’রি হওয়া তামার তারের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৫০০ ফুট হলেও, এর বাজারমূল্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি এবং চো’রাইকৃত মালামাল উ’দ্ধার সংক্রান্ত কোনো তথ্যও পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানা গেছে।
➡️ বিস্তারিত জানতে চোখ রাখুন স্বপ্ন বাংলা নিউজ টিভিতে।
বেকুটিয়া ব্রিজের কাউখালী প্রান্তে কেবল তার চু’রি, ল্যা’ম্প পোস্টে বিদ্যুৎ সংযোগ বন্ধ
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ১২:০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- ৬৯ বার পড়া হয়েছে












