🌺 “নারী তুমি এক নিরব যু’দ্ধা”
ফাতেমা খানম
নারী তুমি এক নীরব যু’দ্ধা,
নিজের ব্যথা লুকিয়ে রাখো বুকের গভীরতা।
ভেঙে পড়ার হাজারো কারণ থেকেও,
হাসিমুখে দাঁড়িয়ে থাকো প্রতিদিন নতুন ভোরে।
তুমি নিজের ক্ষুধা ভুলে,
পরের মুখে তুলে দাও ভালোবাসা ও ভাতের থালা।
তোমার খেয়েছে কি কেউ—এই প্রশ্ন,
হারিয়ে যায় সংসারের সুরে, কোলাহলে, চুপচাপ ভাষা।
তুমি রাত জাগো নিঃশব্দে,
যখন সন্তানের কপালে জ্বর উঠে যায় ধীরে।
কিন্তু তোমার জ্বর হলে, ক্লান্ত দেহ হলে অব’সন্ন—
জিজ্ঞেস করে না কেউ, “মা, তুমি বিশ্রাম নিচ্ছো তো মন থেকে?”
তুমি সাজাও সংসারের প্রতিটা কোণা,
ছোট ছোট ভালবাসায় বোনা।
তবুও তোমার জন্য সাজানো হয় না কোনো একান্ত জায়গা,
যেখানে তুমি নিজেকে বলতে পারো—“এটাই আমার ভাগ্যলাভের ছায়া।”
তুমি দশ মাস গ’র্ভে ধারণ করো,
তী’ব্র য’ন্ত্রণার মাঝে এক নতুন প্রাণকে ভালোবাসায় ভরাও।
সিজারের ছুরিতে যখন শরীর রক্তে ভিজে যায়,
তখনও সবাই খোঁজে—“মেয়ে হলো না ছেলে?”—এই দৃষ্টি আর কথায়।
তুমি জন্ম দাও এক নতুন সকাল,
যার মুখে প্রথম ‘মা’ ডাক তোমারই উপহার।
তবুও তোমার কষ্টের খোঁজ রাখে না কেউ,
কারণ নারী হওয়াই বুঝি তোমার সবচেয়ে বড় দায় আর দুঃখের ঢেউ।
—
💫 সত্যিই নারী,
তুমি শুধু পারো নয়—
তুমি চুপচাপ সহ্য করো,
অথচ সবচেয়ে বেশি ভালোবাসো।
হস্তলিপি —
বাংলাদেশ 🇧🇩🇧🇩
ফাতেমা খানম
৩১-০৮-২০২৫













