শিরোনাম:
কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
— সাধারণ মানুষের পাশে বিএনপির ‘সবার জন্য স্বাস্থ্য’ বার্তা
প্রতিনিধি: স্বপ্ন বাংলা নিউজ টিভি, কাউখালী
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে দিনটি। কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সৌজন্যে আয়োজন করা হয় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকাল থেকে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মোঃ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান।
ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
জসিম উদ্দিন বলেন, “কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় পিরোজপুর, কাউখালী ও ভাণ্ডারিয়া উপজেলায় একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে প্রাথমিক চিকিৎসা পায়, সেটিই আমাদের মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ৩১ দফার মধ্যে ‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘সবার জন্য চিকিৎসা’ এই প্রতিশ্রুতি যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটিই এই কর্মসূচির মূল বার্তা।
এই উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষ চরম উপকৃত হয়েছেন বলে জানান ক্যাম্পে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও অভিভাবকরা।
স্বপ্ন বাংলা নিউজ টিভি
[কাউখালী প্রতিনিধি]
পল্লব সিকদার 












