শিরোনাম:
মঠবাড়িয়ায় ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধি: স্বপ্ন বাংলা নিউজ টিভি, মঠবাড়িয়া
পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার অন্তর্গত বড়মাছুয়া ইউনিয়নের দক্ষিণ বড়মাছুয়া গ্রামে পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটে আজ শনিবার (২৩ আগস্ট ২০২৫) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময়। স্থানীয় দুই ব্যক্তি, মো. সজিব হোসেন ও মো. আরিফ হোসেন, দক্ষিণ বড়মাছুয়া গ্রামের একটি পাকা রাস্তার উপর একজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান। পরবর্তীতে তাকে থামিয়ে ব্যাগ তল্লাশি করে গাঁজা দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে মঠবাড়িয়া থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মঠবাড়িয়া থানার এসআই (নিঃ) মোঃ আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে চিহ্নিত করে তার কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
আটক ব্যক্তির নাম মো. সোহেল হাওলাদার (৩২), পিতা মৃত সোবাহান হাং, গ্রাম দক্ষিণ বড়মাছুয়া, থানা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর।
আসামিকে গ্রেফতারপূর্বক মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
গ্রেফতার: ১ জন
উদ্ধারকৃত মাদকদ্রব্য: ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা
স্বপ্ন বাংলা নিউজ টিভি
[মঠবাড়িয়া প্রতিনিধি]













