গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী আনিসুর রহমান মুন্না সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে ব্য’র্থ হয়েছেন। ফলে তার প্রার্থিতা নিয়ে জেলা জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র সহ মনোনয়ন ফরম দাখিল না করায় তিনি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে অংশগ্রহণের সুযোগ হারান। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর ফরম জমা দেওয়ার আর কোনো সুযোগ ছিল না।
উল্লেখ্য, মনোনয়ন ফরম জমা দেওয়ার একদিন আগে আনিসুর রহমান মুন্না পিরোজপুরে জনাব আনোয়ার হোসেন মঞ্জুর বিরু’দ্ধে একটি মা,নবব,ন্ধনে অংশ নেন। ওই মানববন্ধনে বিভিন্ন অভি’যোগ তুলে ধরে বক্তব্য রাখেন তিনি এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রতি’বাদ জানান।
স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ততার কারণেই সময়মতো মনোনয়ন ফরম জমা দেওয়া সম্ভব হয়নি।
আবার কেউ এটিকে তার সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছেন।
এ বিষয়ে আনিসুর রহমান মুন্নার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
















