ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

রাজনীতির মূল লক্ষ্য ক্ষ’মতা নয়, জনগণের সেবা — তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষম’তা অর্জন নয়, বরং মানুষের কল্যাণ ও সেবা করা।

‎তিনি বলেন, জনগণের আস্থা ছাড়া কোনো রাজনৈতিক অর্জন টেকসই হতে পারে না। রাজনৈতিক দায়িত্ব হলো জনগণের সেবক হিসেবে কাজ করা এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকা।

‎রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর পর আবারও জনগণের সামনে দাঁড়াতে হবে। তাই জনগণের কাছে গ্রহণযোগ্য থাকতে এখন থেকেই সঠিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সচিব মোস্তফা জামান।

‎মোস্তফা জামান বলেন, ২০২৩ সালে একই স্থানে তথ্যমন্ত্রীসহ বিএনপির নেতাকর্মীদের ওপর হা’মলার ঘটনা ঘটেছিল। তবে বর্তমানে সেখানে শান্তিপূর্ণভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যা গণতন্ত্র পু’নরুদ্ধারের প্রতীক বলে তিনি মন্তব্য করেন।

‎তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে থাকবে এবং অতীতের নি’র্যা’তন-নিপী’ড়ন তাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

রাজনীতির মূল লক্ষ্য ক্ষ’মতা নয়, জনগণের সেবা — তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:২৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬