পিরোজপুরে মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণার পর আনন্দঘন মুহূর্তে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কোলাকুলি ও হাত মিলিয়েছেন পিরোজপুর–২ (কাউখালী–ভান্ডারিয়া–নেছারাবাদ) আসনের ধানের শীর্ষের প্রার্থী জননেতা আলহাজ্জ আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।
তবে একই স্থানে উপস্থিত প্রতিদ্ব’ন্দ্বী বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের সঙ্গে তিনি কথা বলেননি
কিংবা হাত মেলাননি—এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রার্থী সুমন সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় সামনে বসে থাকলেও মাহমুদ হোসেনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সৌজন্য বিনিময় হয়নি। বিষয়টি নজরে আসতেই সামাজিক মাধ্যমে বিভিন্ন মতামত ছড়িয়ে পড়ে। কেউ কেউ একে ‘অহং’কার’ হিসেবে ব্যাখ্যা করছেন, আবার অনেকে বলেছেন—রাজনৈতিক কৌশল, সময় ও প্রেক্ষাপট বিবেচনায় বিষয়টি ভিন্নভাবেও দেখা যেতে পারে।
এ প্রসঙ্গে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সৌজন্য রক্ষার প্রয়োজনীয়তার কথা বলছেন, আবার কেউ ব্যক্তিগত সিদ্ধান্ত ও রাজনৈতিক বাস্তবতার দিকটি তুলে ধরছেন। তবে সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকেই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পিরোজপুর–২ আসনে মনোনয়ন বাছাই পর্ব শেষে নির্বাচনী মাঠে প্রতিদ্ব’ন্দ্বিতা আরও তী’ব্র হওয়ার আভাস মিলছে। এ ধরনের ঘটনা নির্বাচনী রাজনীতির উ’ত্তাপ ও জন আগ্রহকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেছেন।
















