বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল।
বৈঠকের আগে জামায়াত নেতারা সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। তারা শো’ক বইয়ে স্বাক্ষর করেন এবং তাঁর রূ’হের মাগফি’রাত কামনা করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং নির্বাচন–পরবর্তী রাষ্ট্র পরিচালনা নিয়ে আলোচনা হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী পাঁচ বছরের জন্য দেশ ও জাতির স্বার্থে সবাই মিলে একসাথে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়— সে বিষয়ে সবাই একমত পোষণ করেছেন।
তিনি ইঙ্গিত দেন, নির্বাচন শেষে সরকার গঠনের আগে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের এই বৈঠক আগামী দিনের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
















