ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

৭ জুলাই জাতীয় জাদুঘরে ‘শ্রাবণ বিদ্রোহের’ প্রিমিয়ার শো

আগামী ৭ই জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রিমিয়ার শো অনুষ্ঠানের আয়োজন করবে।

প্রিমিয়ার শো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং শহিদ সাংবাদিক তাহির জামান প্রিয়-র মা শামসি আরা জামান।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাউখালীর উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের মন জয় করে আলোচনায় মনিরুল ইসলাম শাহীন ​🗳️ দলীয় সমর্থন প্রত্যাশা, পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা কামনা

৭ জুলাই জাতীয় জাদুঘরে ‘শ্রাবণ বিদ্রোহের’ প্রিমিয়ার শো

আপডেট সময় : ০৬:৪৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫