ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে হত্যার সন্দেহ

ভান্ডারিয়ায় শৌলার খালে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

আজ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট বাজার সংলগ্ন দক্ষিণ পাশে শৌলার খালে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত ব্যক্তির নাম মোঃ রাব্বানী বেপারী (৩৫), পিতা- মোঃ মন্টু বেপারী, সাং- কাপালিরহাট, ৬নং ওয়ার্ড, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ৩ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে কে বা কারা মোঃ রাব্বানীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়, এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে তার লাশ খালের পানিতে ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

নিহতের বাবা জানান, তাদের প্রতিবেশী রবিউল গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান। সন্দেহ করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে মোঃ রাব্বানীকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে খালে ফেলে দেওয়া হয়েছে।

নিহতের দুই হাত ও পা গামছা ও সাদা লায়লোন রশি দিয়ে বাঁধা ছিল। রশির এক প্রান্তে লাশের পায়ে বাঁধা হয় এবং অপর প্রান্তে দুটি পুরাতন ইট বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হয়। এছাড়াও নিহতের মুখমণ্ডল, গলা ও পেটের বাঁ পাশে আঘাতের চিহ্ন এবং ধারালো অস্ত্রের কাটা দাগ দেখা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, “মামলার তদন্তে নৌ পুলিশকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে।”

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

স্বপ্ন বাংলা নিউজ টিভি
আপনাদের পাশে সত্যের সন্ধানে।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

জমি নিয়ে বিরোধের জেরে হত্যার সন্দেহ

ভান্ডারিয়ায় শৌলার খালে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫