দেশের স্বাস্থ্যখাতের জনবল সং’কট কাটাতে বড় পরি’সরে চিকি’ৎসক নিয়োগের সিদ্ধান্ত কার্যকর করলো বাংলাদেশ সর’কার। ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে ৩,১২০ জন চিকি’ৎসক নিয়োগে সুপা’রিশ করেছে সরকা’রি ক’র্ম কমি’শন (পিএসসি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পিএসসি। জানানো হয়, চূড়ান্তভাবে নির্বা’চিত চিকিৎ’সকদের তালিকা কমি’শনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এই বিশেষ বিসিএসের আওতায় সহকারী সা’র্জন পদে ২,৭০০ জন এবং সহকারী ডেন্টাল সা’র্জন পদে ৪২০ জন চিকি’ৎসককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
এর আগে লিখিত পরীক্ষায় ৫,২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। চূড়ান্ত তালিকায় স্থান পেতে তাঁদের মৌখিক পরীক্ষাসহ অন্যান্য ধাপ পার হতে হয়। সব প্রক্রিয়া শেষে মোট ৩,১২০ জনকে নিয়োগের জন্য সুপা’রিশ করা হয়।
পিএসসি’র পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে সেবার মান উন্নয়নে চিকিৎস’কদের দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণা’লয়ে তালিকা পাঠানো হয়েছে।
বিশেষ এই বিসিএস ছিল ক’রোনা পরবর্তী স্বাস্থ্যখাতকে পুনরু’দ্ধার এবং উপজেলা পর্যায়ে চিকিৎ’সাসেবা জো’রদারে সরকা’রের একটি বড় প’দক্ষে’প।
















