সিলেটে ছাত্র’লীগ কর্মীর ওপর নৃ’শংস হাম’লা: হাত-পায়ের র’গ কে’টে দিলো দুর্বৃ’ত্তরা
স্বপ্ন বাংলা নিউজ টিভি ডেস্ক | সিলেট |
সিলেট শহরের লাক্কাতুরা এলাকায় ছাত্র’লীগের এক কর্মীর ওপর সশ’স্ত্র দুর্বৃ’ত্তদের নৃশং’স হাম’লার ঘটনা ঘটেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ হা’মলা চালানো হয়। গুরুতর আ’হত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহ’ত ছা’ত্রলীগ কর্মীর নাম রাহাত হোসেন (২৪)। তিনি বনকলাপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ছা’ত্রলীগের রাজ’নীতির সঙ্গে জড়িত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এক বন্ধুর মৃ’ত্যুতে শো’ক জানাতে ওই বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন রাহাত। পথে ওঁত পেতে থাকা হেলমে’টধারী দুর্বৃত্ত’রা তার গতি’রোধ করে ধা’রালো অ’স্ত্র নিয়ে হাম’লা চালায়।
হাম’লায় রাহাতের দুটি আঙুল কে’টে ফেলা হয় এবং পায়ের হাড় ভে’ঙে দেওয়া হয়। এছাড়াও তার হাত-পায়ের র’গ কে’টে দেওয়া হয় বলে জানিয়েছেন চিকিৎ’সকরা। রাতেই তার জরুরি অ:স্ত্রো’প’চার সম্পন্ন হয়।
রাহাতের পরিবার দা’বি করেছে, আট-নয় মাস আগে এলাকার কিছু যুবকের সঙ্গে রাহাতের একটি বি’রোধ হয়েছিল, যা স্থানীয় গণ্যমান্যদের হস্তক্ষে’পে মী’মাংসা হয়েছিল। পরিবারের ধারণা, পূর্ব বি’রোধের জে’র ধরেই পরিকল্পিতভাবে এই হা’মলা চালানো হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো লিখিত অভি’যোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলি’শ। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট বিমানবন্দর থা’নার অফিসার ইনচা’র্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, “একদল দু’র্বৃত্ত ধারালো অ’স্ত্র নিয়ে যুবকের ওপর হা’মলা চালিয়েছে। আমরা ঘটনার তদ’ন্ত শুরু করেছি। অভি’যোগ পেলে প্রয়োজনীয় আই’নগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানিয়েছেন, এমন ভয়া’বহ ও নি’র্মম হাম’লায় এলাকায় আত’ঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অপরা’ধীদের গ্রেফ’তার ও শা’স্তির দা’বিতে সো’চ্চার হয়ে উঠেছেন এলাকাবাসী।
—
স্বপ্ন বাংলা নিউজ টিভি | সিলেট প্রতিনিধি
সিলেটে ছাত্র’লীগ কর্মীর ওপর নৃ’শংস হাম’লা: হাত-পায়ের র’গ কে’টে দিলো দুর্বৃ’ত্তরা
-
খাইরুল ইসলাম মোল্লা - আপডেট সময় : ০১:০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- ৭৫ বার পড়া হয়েছে











