মঠবাড়িয়া, পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর ২০২৫ |
স্বপ্ন বাংলা নিউজ প্রতিনিধি
মঠবাড়িয়া উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত সৌদি প্র’বাসী হাসপাতাল (প্রা:)-এ নানা অনিয়ম ও চিকি’ৎসা সংশ্লিষ্ট গুরুতর অভি’যোগের ভিত্তিতে আজ দুপুরে এক ঘন্টাব্যাপী ত’দ’ন্ত অভি’যান পরিচালিত হয়েছে।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরিচালিত এই অভি’যানে উপস্থিত ছিলেন ডা. মোঃ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নাজিরপুর এবং ডা. মোঃ ফেরদৌস আলম, আরএমও, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
স্থানীয় জনগণের একাধিক অভি’যোগের প্রেক্ষিতে এই তদা’রকি কার্যক্রম চালানো হয়। অভি’যোগে বলা হয়, উক্ত বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এমবিবিএস ডাক্তা’রের নাম ব্যবহার করে হাসপাতাল পরিচালনা করছেন। তবে অভি’যোগ রয়েছে, অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট চিকিৎ’সকদের দক্ষতা না থাকা সত্ত্বেও তাদের দ্বারা বড় ধরনের অপা’রেশন, বিশেষ করে সিজা’রিয়ান অপা’রেশন (সি’জার), করানো হয়ে থাকে।
স্থানীয়দের অভি’যোগ অনুযায়ী, অদ’ক্ষতার কারণে গত কয়েক মাসে কমপক্ষে দুইজন রোগী সিজা’রিয়ান অপা’রেশনের পর মৃ’ত্যুব’রণ করেছেন। এছাড়াও, যেসব চিকি’ৎসক সি’জার করার দায়িত্বে আছেন, তাদের প্রয়োজনীয় দক্ষতা ও অভি’জ্ঞতা নেই বলেও জানা গেছে।
ত’দ’ন্তকারী ক’র্মকর্তারা অভি’যানে সংশ্লিষ্ট নথিপত্র, অপা’রেশন থিয়েটার, ডাক্তারদের উপস্থিতি ও দক্ষতার বিষয় পর্যালোচনা করেন। প্রাথমিকভাবে বেশ কিছু অ’নি’য়মের সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে।
ত’দ’ন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং পরবর্তী আই’নানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা।
সংবাদদাতা:
স্বপ্ন বাংলা নিউজ, মঠবাড়িয়া
মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী হাসপাতালের অনিয়মে ত’দ’ন্ত অভি’যান, সিজা’রে মৃ’ত্যুর অভি’যোগ
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- ৪৩ বার পড়া হয়েছে











