সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও গ্র্যান্ড মুফতি শায়েখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-আল-শাইখ আজ মঙ্গলবার রিয়াদে ইন্তে’কাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সৌদি রয়্যাল কোর্ট থেকে এক বিবৃতিতে তার মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহু দশক ধরে ইসলামী চিন্তাধারা, শরিয়াহ ব্যাখ্যা ও ফতোয়া প্রদানের ক্ষেত্রে তিনি ছিলেন সৌদি আরবসহ সমগ্র মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ধর্মীয় রেফা’রেন্স।
ম’রহুম গ্র্যান্ড মুফতির জা’নাজা নামাজ অনুষ্ঠিত হবে আজ মাগরিবের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ও মক্কা-মদিনার পবিত্র মসজিদগুলোতেও তার জন্য সালাতুল গায়েব আদায় করা হবে।
শায়েখ আবদুল আজিজ ১৯৯৯ সাল থেকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইসলামিক ফিকহ, আকিদা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর হাজারো ফতোয়া ও গবেষণাপত্র উপস্থাপন করেছেন। তার রচনাসমূহ ও বক্তৃতা বিশ্বজুড়ে মুসলমানদের কাছে নীতিনির্ধারক হিসেবে বিবেচিত হতো।
মর’হুম মুফতির মৃ’ত্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান গভীর শো’ক প্রকাশ করেছেন। তারা বলেন, “শায়েখ আবদুল আজিজ ইসলামের খেদমতে আজীবন নিয়োজিত ছিলেন, তার অবদান কখনও ভুলবার নয়।”
তার মৃ’ত্যুতে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর শো’কের ছায়া নেমে এসেছে। ধর্মীয় নেতারা তার আ’ত্মার মাগ’ফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করছেন।
আল্লাহ মরহু’মকে জান্নাতুল ফেরদাউস ন’সীব করুন। আমিন।











