ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা—মাহদী আমিনের বক্তব্যে নতুন ই’ঙ্গিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের উপদেষ্টা মাহদী আমিন। শনিবার এক মন্তব্যে তিনি জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও চিকিৎসার প্রয়োজনে দল এমন সিদ্ধান্ত বিবেচনা করছে।

মাহদী আমিন বলেন, “আমরা যতটুকু শুনেছি, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় ম্যাডামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে প্রয়োজন হলে তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি আমাদের আছে।”

তিনি আরও জানান, দলের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের মানুষের দোয়া ও সমর্থনের মাধ্যমেই তিনি ধীরে ধীরে সুস্থতার পথে ফিরবেন বলেও আশাবাদ প্রকাশ করেন।

এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানানো না হলেও মাহদী আমিনের মন্তব্যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও বিদেশ যাত্রা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা—মাহদী আমিনের বক্তব্যে নতুন ই’ঙ্গিত

আপডেট সময় : ০৯:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫