পিরোজপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ত্রিমুখী ল’ড়া’ইয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে।
বিএনপি, স্বতন্ত্র এবং জামায়াতে ইসলামীর প্রার্থীদের সক্রিয় প্রচারণায় নির্বাচন ঘিরে এলাকায় বাড়ছে রাজনৈতিক উ’ত্তাপ।
এই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জু সুমন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মাহমুদ হোসেন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী—তিনজনই নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী মাঠে সরব রয়েছেন। তবে নানা বা’ধা-বিপত্তি পেরিয়ে মাঠে টিকে থাকা স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনকে ঘিরে বাড়ছে আলোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয়। আওয়ামী লীগ সরকারের শাসনামলে নি’র্যা’তিত ও নি’পী’ড়িত বিএনপির বহু নেতাকর্মী তার সঙ্গে রয়েছেন বলে দা’বি তার।
কা’রামুক্তি থেকে শুরু করে বিভিন্ন সং’কটে নেতাকর্মীদের পাশে থাকার কারণে তিনি এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মাহমুদ হোসেন বলেন, “পিরোজপুর-২ আসন দীর্ঘদিন বিএনপির দখলে ছিল না। ইনশাল্লাহ, স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আমি বিপুল ভোটে জয়লাভ করে এই আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই।”
তিনি আরও জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পিরোজপুর-২ আসনকে গড়ে তোলাই তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
এদিকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত প্রার্থী শামীম সাঈদী নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং বিএনপির প্রার্থীও নির্বাচনী কার্যক্রম জোরদার করেছেন। স্থানীয়ভাবে তিন প্রার্থীর জনপ্রিয়তা প্রায় সমান বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে পিরোজপুর-২ আসনে কে হবেন বিজয়ী—তা জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এলাকাবাসী। ভোটের রায়ই নির্ধারণ করবে এই আসনের ভবিষ্যৎ সংসদ সদস্য।
পিরোজপুর-২ আসনে ত্রিমুখী ল’ড়াই, আলোচনায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ০৫:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- ৭৫৯ বার পড়া হয়েছে











