দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন সে’নাপ্রধান। তিনি বলেন, সে’নাবাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।
সে’নাপ্রধান নির্বাচন চলাকালীন সার্বিক আ’ইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সে’নাবাহিনীর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
তিনি আরও বলেন, সে’নাসদস্যরা নিরপেক্ষতা বজায় রেখে দেশ ও জনগণের স্বা’র্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
নির্বাচনকে শান্তিপূর্ণ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সে’নাপ্রধান দায়িত্ব পালনকারী সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের পেশাদার আচরণ ও সতর্ক উপস্থিতির কারণে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
তিনি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতার ফলেই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।











