জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী পূর্বে আপনার কার্যালয়ে মোঃ আওলাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নলছিটি, ঝালকাঠি-এর বিরুদ্ধে আমার দ্বারা বাস্তবায়িত একটি প্রকল্পে ঘুষ গ্রহণ করেছেন মর্মে একটি অভিযোগপত্র দাখিল করেছিলাম।
পরবর্তীতে উক্ত প্রকল্পের কমিটির সদস্যদের সাথে আলোচনা ও বিষয়টি পর্যালোচনা করে আমি বুঝতে পারি যে বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তাই আমি স্বেচ্ছায় আমার দাখিলকৃত অভিযোগপত্রটি প্রত্যাহার করে নিচ্ছি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমার দাখিলকৃত অভিযোগপত্রটি প্রত্যাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার সদয় দৃষ্টি ও সহযোগিতা কামনা করছি।











