বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা স্বপ্ন বাংলা নিউজ টিভি ডেস্ক:
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ০৬:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- ৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বরগুনা ও পিরোজপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। সম্প্রতি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন—
আহ্বায়ক: নজরুল ইসলাম খান
সদস্য সচিব: সাইদুল ইসলাম কিসমত
১ম যুগ্ম আহ্বায়ক: এলিজা জামান
সদস্য: অধ্যাপক আলমগীর হোসেন
অন্যদিকে,
বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
আহ্বায়ক: নজরুল ইসলাম মোল্লা
সদস্য সচিব: হুমায়ুন হাসান শাহীন
১ম যুগ্ম আহ্বায়ক: ফজলুল হক মাস্টার।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতেই এ আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এই কমিটি জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে।
স্বপ্ন বাংলা নিউজ টিভি
২১ সেপ্টেম্বর ২০২৫
















