ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের মতবিনিম
ঝালকাঠি প্রতিনিধি: মো. ফাইমুল ইসলাম শাকি
স্বপ্ন বাংলা নিউজ টিভি
তারিখ: ৮ আগস্ট ২০২৫, শুক্রবার
ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে “আগামীর রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব রাজিব আহসান। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয়তাবাদী শক্তির ভূমিকা এবং দলের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের দলকে আরও গতিশীল করতে হবে। সামনে কঠিন সময় আসছে, তৃণমূলকে ঐক্যবদ্ধ হয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”
অনুষ্ঠানে ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি প্রাণবন্ত ও আগ্রহব্যঞ্জক পরিবেশে অনুষ্ঠিত হয়।
















