ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম: নেছারাবাদে বিএনপির দুই শীর্ষ নেতার পদ স্থগিত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রেজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তোলপাড়

স্বপ্ন বাংলা নিউজ টিভি | ১৮ আগস্ট ২০২৫
নেছারাবাদ উপজেলা বিএনপির রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক ওহিদুজ্জামান ওহিদ এবং ০১ নম্বর সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ আগামী এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়, যা আজ ১৮ আগস্ট ২০২৫ ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়।

উক্ত সিদ্ধান্তে নেছারাবাদ উপজেলা বিএনপির ওহিদুজ্জামান ওহিদ গ্রুপের নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সিদ্ধান্তটিকে ‘নির্বিচার’ এবং ‘পূর্ব পরিকল্পিত’ দাবি করলেও, অনেকে বলছেন, দলের শৃঙ্খলা বজায় রাখতে এমন কঠোর পদক্ষেপ প্রয়োজন ছিল।

এ বিষয়ে এখনো দলীয় কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা আসেনি। তবে স্থানীয় রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

নতুন কোনো তথ্য পেলে স্বপ্ন বাংলা নিউজ টিভি আপনাদের সামনে তুলে ধরবে।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

শিরোনাম: নেছারাবাদে বিএনপির দুই শীর্ষ নেতার পদ স্থগিত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রেজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তোলপাড়

আপডেট সময় : ১১:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫