বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা স্বপ্ন বাংলা নিউজ টিভি ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৫
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- ৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বরগুনা ও পিরোজপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। সম্প্রতি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও শক্তি’শালী করতেই এ আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপি
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম খান। সদস্য সচিব হিসেবে রয়েছেন সাইদুল ইসলাম কিসমত এবং ১ম যুগ্ম আহ্বায়ক হয়েছেন এলিজা জামান। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক আলমগীর হোসেন।
বরগুনা জেলা বিএনপি
অন্যদিকে বরগুনা জেলা শাখার আহ্বায়ক করা হয়েছে নজরুল ইসলাম মোল্লাকে। সদস্য সচিব হয়েছেন হুমায়ুন হাসান শাহীন এবং ১ম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফজলুল হক মাস্টার।
দলীয় সূত্রে জানা গেছে, এই আংশিক কমিটিগুলো খুব শিগগিরই জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে।
শহীদ রাষ্ট্র’পতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা
কমিটি ঘোষণার পর নবনিযুক্ত নেতৃবৃন্দ দলীয় সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্র’পতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন,
”দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির তৃণমূলকে আরও সুসংগঠিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের ভোট ও অধিকার পুনরু’দ্ধারে বিএনপির ল’ড়াই চলবে।”
কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বরগুনা ও পিরোজপুরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
স্বপ্ন বাংলা নিউজ টিভি
২৪ সেপ্টেম্বর ২০২৫
















