পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গণধিকার পরিষদের নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম মান্না এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামাল হোসেন পোদ্দার।
নেতৃবৃন্দ জানান, সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই নেতৃত্বের মাধ্যমে ভান্ডারিয়ায় গণধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
















