ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রথম তিন দিনের কর্মসূচি প্রকাশ

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে তারেক রহমানের দেশে ফেরার পর প্রথম তিন দিনের কর্মসূচি প্রকাশ করেছে বিএনপি।

‎দলীয় সূত্র জানায়, দেশে পৌঁছানোর দিন রাজধানীর বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর ঢাকার ৩০০ ফিট এলাকায় (জুলাই এক্সপ্রেসওয়ে) একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। একই দিনে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করবেন। পরে তিনি নিজ বাসভবনে অবস্থান করবেন। ওই দিন তার আর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই।

‎পরদিন তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পাশাপাশি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

‎তৃতীয় দিনে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রমে অংশ নেবেন। এদিন তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে বিভিন্ন হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

‎এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

‎দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভান্ডারিয়ায় মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রথম তিন দিনের কর্মসূচি প্রকাশ

আপডেট সময় : ০৭:২৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫